বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকা-মদিনা-ঢাকা নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ওইদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-মদিনা ফ্লাইট উদ্বোধন করবেন।
এ ছাড়া ৩১ অক্টোবর থেকে বিমানের চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে ফ্লাইট শুরু হবে। ঢাকা-মদিনা ফ্লাইট প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার ও শনিবার এবং চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম ফ্লাইট চলবে বৃহস্পতিবার চলবে।






