শিশু-কিশোর বয়সীদের আত্মহনন রোধে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মশালা

শিশু কিশোর বা তরুণ বয়সী কারোর মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বা ঝুঁকি কিভাবে চিহ্নিত করা যায় এবং এমন পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে সম্পর্কে জনসাধারণকে প্রশিক্ষণ দিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

‘এসেসিং ফর সুইসাইড ইন কিডস’ বা সংক্ষেপে ‘আসক’ হচ্ছে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে একমাত্র শিশু আত্মহত্যা নিবারণ বা প্রতিরোধক ট্রেনিং কর্মশালা, যা অক্টোবর থেকে শুরু হচ্ছে। টাওয়ার হ্যামলেটস বরায় ৫ থেকে ১৫ বছর বয়সীদের সাথে যারা কাজ করেন, তাদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, টাওয়ার হ্যামলেটস বরায় প্রতি ১০ জন শিশুর মধ্যে একজনের মানসিক স্বাস্থ্যগত ব্যাধি রয়েছে এবং এদের মধ্যে কোন কোন বাচ্চার বয়স ৫ বছর।

গত ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এই আত্মহত্যা প্রতিরোধক কর্মশালা আয়োজনের ঘোষনা দেয়া হয়।

LEAVE A REPLY