সেল ক্যাম্পেইন উপলক্ষে দারাজ নিচ্ছে ১৫০০ কর্মী

অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ইলেভেন ইলেভেন সেল ক্যাম্পেইন। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রায় ১৫ শ কর্মী নিয়োগ করতে যাচ্ছে। ক্যাম্পেইনটিতে ক্রেতা বা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই দারাজের এই উদ্যোগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিয়োগের আওতায় থাকছে ঢাকার ভেতরে ও বাইরে খণ্ডকালীন প্রায় ২১ জন কালেকশন পয়েন্ট এজেন্ট, ২০০ জন অপারেটর, ৭৩২ জন রাইডার, ৪৫ জন ড্রাইভার, ৩০০ জন কাস্টমার সার্ভিস এজেন্ট। এ ছাড়া এর আওতায় থাকছে কমার্শিয়াল, মার্কেটিং, অপারেশনস ও ক্রস বর্ডার ডিপার্টমেন্টসহ বিভিন্ন বিভাগে অনেক ফুলটাইম এক্সিকিউটিভ নিয়োগ।

LEAVE A REPLY