টাওয়ার হ্যামলেটসে প্রতি ৫২৫ জনের জন্য ১ জন পুলিশ : দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য মেয়রের চিঠি

সদ্য প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে ২০১০ সাল থেকে ২০১৮ সালের মধ্যে টাওয়ার হ্যামলেটসে মোট ২১৭ জন পুলিশ অফিসার কমেছে। এর মানে হচ্ছে ২০১০ সালে প্রতি ৩০৩ জন বাসিন্দাদের জন্য ১ জন পুলিশ অফিসার ছিলো। বর্তমানে এই সংখ্যা হচ্ছে প্রতি ৫২৫ জনে ১ জন পুলিশ।

মেয়র জন বিগস এই পরিসংখ্যানের পটভূমিতে হোম সেক্রেটারীর কাছে লেখা এক চিঠিতে টাওয়ার হ্যামলেটসের পুলিশের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন। চিঠিতে তিনি পুলিশের সংখ্যা কমানো এবং কাউন্সিল বাজেট কাটের প্রতিক্রিয়া তুলে ধরেন। মেয়র জানান, পুলিশের সংখ্যা কমার কারনে এএসবিসহ যে কোন অপরাধে দ্রুত রেসপন্স করার ক্ষমতা খর্ব হয়েছে। অন্যদিকে বাজেট কাটের কারনে কাউন্সিলের পক্ষেও পুলিশকে সাপোর্ট করা সম্ভব হচ্ছে না। চিঠিতে আরো বলা হয় টাওয়ার হ্যামলেটসে পুলিশ কাটের নেতিবাচক প্রতিক্রিয়া অন্যান্যস্থানের চেয়ে বেশী। কারন সারা দেশের মধ্যে টাওয়ার হ্যামলেটসের জনসংখ্যা সবচাইতে দ্রুতগতিতে বাড়ছে।

গত ৩০ বছরে এর জনসংখ্যা দ্বিগুণ হয়েছে এবং আগামী ১০ বছরে আরো ৬৭ হাজার যোগ হবে। এবছরের শুরুতে সরকার ঘোষনা করে যে, ২০২০-২০২১ সালের মধ্যে সারাদেশে নতুন করে পুলিশ নিয়োগ দেয়া হবে। বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের জন্য যে ১,৩৬৯ জন নতুন পুলিশ নিয়োগের ঘোষনা দেয়া হয়েছে তাদেরকে ৩২টি বারায় ভাগ করলে বারা প্রতি মাত্র ৪৩ জন পুলিশ অফিসার যোগ হবে।

LEAVE A REPLY