নদী থেকে তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে মস্তকবিহীন অবস্থায় এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামের সুগন্ধা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নলছিটি থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। মরদেহের হাতের অঙ্গুলগুলোও বিচ্ছিন্ন ছিল।

LEAVE A REPLY