মির্জা ফখরুলকে অনেকেই ‘মিথ্যা ফখরুল’ বলেন: তথ্যমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তাঁর ক্রমাগত মিথ্যাচারের কারণে তাঁকে অনেকেই “মিথ্যা ফখরুল” বলেন। তিনি এমন মিথ্যাচারের করেছেন যে কিনা নিজেই নিজের রেকর্ড ভঙ্গ করেছেন।’

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ সোমবার এক আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তাঁর স্ত্রী খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের কেবল আশ্রয়ই দেননি, তাঁরা খুনিদের রাজনৈতিকভাবে পুনর্বাসিতও করেছেন।’

LEAVE A REPLY