ভাসমান জলযানে লুঙ্গি ড্যান্স। তাও আবার শাহরুখ খান, ডিজে সঙ্গে ব্রাভো। সমাগতরাই বলতে পারবেন সময়টা কত বেশি দৃষ্টিসুখ দিয়েছে তাঁদের।
তবে যাঁরা ঘটনাস্থলে ছিলেন না, তাদের হতাশ হওয়ার কিছু নেই। টুইটারে শাহরুখ খানের ফ্যান ক্লাব এবং ডিজে ব্রাভো ইনস্টাগ্রামে সেই নৃত্যের ভিডিও দৃশ্য শেয়ার করেছেন। যেখানে আসর জমিয়ে লুঙ্গি ড্যান্স দিচ্ছেন শাহরুখ ও ব্রাভো।
ওয়েস্ট ইন্ডিজের জমজমাট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসর। আর সেখানে এই উপলক্ষে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান। শাহরুখকে ঘিরে জমজমাট মেজাজে ধরা দেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। এমন এক সন্ধ্যাতেই ব্রাভো রীতিমতো টক্কর দিলেন শাহরুখকে।






