ঈদের আগে অনেকেই স্মার্টফোন কেনার পরিকল্পনা করেছিলেন। ঈদবাজারে ক্রেতাদের টানতে নানা রকম ছাড় আর উপহারের ঘোষণা দিয়েছিল স্মার্টফোন বিক্রেতারা। ঈদের পরেও অনেক স্মার্টফোন ছাড় ও উপহার থাকছে। যাঁরা ঈদের খুশিতে স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের ছাড়ের বিষয়টি কাজে লাগতে পারে। জেনে নিন স্মার্টফোন নির্মাতাদের দেওয়া ছাড় সম্পর্কে:
কুল অফার প্লাস নিয়ে ঈদের আগে থেকেই স্মার্টফোন বিক্রি করছে হুয়াওয়ে। ১৭ আগস্ট পর্যন্ত চলা এ অফারের আওতায় হুয়াওয়ে ফোনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। এ ছাড়া নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট কিনলে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় লটারিতে আরেকটি মডেলের হ্যান্ডসেট জেতার সুযোগ থাকছে। ফোনের সঙ্গে উপহার হিসেবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেডফোন, ব্যান্ড এ১ রয়েছে। অফারের আওতায় ক্যামেরার জন্য পি৩০ প্রো স্মার্টফোনটির সঙ্গে পাওয়া যাবে হুয়াওয়ের ৩৬০ ডিগ্রি ক্যামেরা। সবচেয়ে বড় অফারটি পাওয়া যাচ্ছে পি৩০ সিরিজের আরেকটি প্রিমিয়াম ফোন পি৩০ কিনলে। মূল্যছাড় ও উপহার দুটোই পাওয়া যাবে এই মডেলের হ্যান্ডসেটে। তাই ৬৪ হাজার ৯৯৯ টাকার ফোনটি এখন ১০ হাজার টাকা মূল্যছাড়ে কেনা যাবে ৫৪ হাজার ৯৯৯ টাকায়।






