যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এস এম নুনু মিয়ার সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১৩ই আগস্ট মঙ্গলবার। দশঘর ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে আয়োজিত মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিভিন্ন শহর থেকে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কাউন্সিলর ও সাংবাদিকগন অংশনেন। মতবিনিময় সভায় অগ্রাধিকার ভিত্তিতে এলাকার ভেঙ্গে যাওয়া রাস্তাঘাটের সংস্কার, নতুন নতুন রাস্তাঘাট ও স্কুল কলেজ প্রতিষ্ঠার উপর গুরুত্বদেন প্রবাসীরা।






