পাইপলাইন ঠিক করতে নেমেছে বিসিবি

শ্রীলঙ্কা সফরের আগে মাশরাফি বিন মুর্তজা বলছিলেন, ২০২৩ বিশ্বকাপে ভালো করতে হলে জাতীয় দলের বাইরে বয়সভিত্তিক আর হাই পারফরম্যান্স (এইচপি) দলে বেশি মনোযোগ দিতে হবে। পাইপলাইন থেকে নতুন খেলোয়াড় তুলে নিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আঙিনায় থিতু হতে তাঁদের যথেষ্ট সময়ও দিতে হবে।

যে পাইপলাইন থেকে খেলোয়াড় আসবে সেটি সমৃদ্ধ করতে বিসিবির উদ্যোগ কী? প্রশ্নটা কিছুদিন পর পরই ওঠে। বয়সভিত্তিক ক্রিকেটে বিসিবির কার্যক্রম নেহাত কম নয়। প্রতি বছর এইচপি দল নিয়েও কাজ হয়। তবে ২০১৯ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় বিসিবি এবার একটু বেশি মনোযোগ দিচ্ছে পাইপলাইনে। সেটির অংশ হিসেবে কদিন আগে এক সঙ্গে বিসিবির চারটি দল ব্যস্ত ছিল। জাতীয় দল তো আছেই। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’, ভারতে বিসিবি একাদশ, ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দল, অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। বিসিবি সভাপতি নাজমুল হাসান তাই বলছিলেন, ‘এক সঙ্গে আমাদের এতগুলো দল আগে কখনো খেলেনি।’

LEAVE A REPLY