যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া আরও সৃজনশীল হতে পারে

পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসলে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই ‘আরও কিছুটা সৃজনশীল’ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

‘দ্য শন হ্যানিটি শো’ নামের এক রেডিও সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণুবিষয়ক আলোচনা নিয়ে কথা বলেন পম্পেও। তবে এ আলোচনা কবে শুরু হতে পারে, সে ব্যাপারে কিছু জানাননি তিনি। জুন মাসের শেষনদিকে তিনি বলেছিলেন, জুলাই মাসের যেকোনো সময় আলোচনা শুরু হতে পারে। খুব সম্ভবত আগামী দুই থেকে তিন সপ্তাহের ভেতর দুই দেশের মধ্যে তৃতীয় দফা বৈঠক শুরু হবে বলে আভাস দিয়েছেন পম্পেও।

LEAVE A REPLY