ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহনব্যবস্থা কার্যত নড়বড়ে হয়ে গেছে। নৌপথে সাধারণ পণ্যবাহী লাইটার জাহাজ ও কনটেইনারবাহী জাহাজ চলাচল অস্বাভাবিক কমে গেছে। রেলপথে কনটেইনার পরিবহনের গতি বাড়ানো যাচ্ছে না। আবার বন্দরমুখী সড়কে জটে পড়ে সড়কপথেও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। প্রায় ১০ দিন ধরে তিন পথে পণ্য পরিবহনে এ অবস্থা চলছে।






