কমনওয়েলথ-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছে বাংলাদেশ

কমনওয়েলথ-এর পররাষ্ট্রমন্ত্রীদের ১৯তম বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠকে ৫২টি সদস্য রাষ্ট্রের মন্ত্রীরা অংশ নিচ্ছেন। এই বৈঠকে কমনওয়েলথ-এর লক্ষ্য পুনর্নির্ধারণ হবে বলে আশা করা হচ্ছে।

কমনওয়েলথ-এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে এবারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। কার্যরত সভাপতি হিসেবে এই বৈঠকের আয়োজন করেছে ব্রিটেন। আর এতে নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।

কমনওয়েলথ সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কমনওয়েলথ এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যখন পালন হচ্ছে তখন সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে বৈঠকে বসেছেন আর কমনওয়েলথ সনদের মুল নীতি ও মূল্যবোধের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন।’

LEAVE A REPLY