পাতে মাছ না পড়লে বাঙালির খাওয়াই পূর্ণ হয় না। তবে মাছ পাতে তোলার আগে সেটা কেনা, কুটা বাছা, রান্নার ঝক্কি পোহানোও সহজ না। ব্যস্ত জীবনে এসব ঝামেলায় তাই মাছ খাওয়াই কমে আসছে। কিন্তু বাঙালির খাবারের এই অপরিহার্য অনুষঙ্গ যাতে হারিয়ে না যায় তার ব্যবস্থা হয়েছে। সহজে মাছ কেনা এবং রান্নার উপযোগী করতে চালু হয়েছে ‘ফিশ বাংলা ডিজিটাল মাছ হাট’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।






