তথ্যপ্রযুক্তি খাতে এ বছর বৈশ্বিক ব্যয় সামান্য বাড়ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়, গত বছরের তুলনায় এ বছর বৈশ্বিক পর্যায়ে তথ্যপ্রযুক্তি বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক ক্রয়ে গড়ে দশমিক ৬ শতাংশ খরচ বাড়তে পারে। চলতি বছর মোট ৩ দশমিক ৭৪ ট্রিলিয়ন মার্কিন ডলার প্রযুক্তি খাতে ব্যয় হচ্ছে। গত বুধবার গার্টনার ওই প্রতিবেদন প্রকাশ করেছে।
গার্টনারের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিড লাভলক বলেন, আর্থিক মন্দাভাবের গুঞ্জন, ব্রেক্সিট, বাণিজ্যযুদ্ধ ও করারোপের মতো নানা ঘটনা সত্ত্বেও তথ্যপ্রযুক্তি খাতের ব্যয় চলতি বছর প্রায় একই রকম থাকছে। এ বছর তথ্যপ্রযুক্তি খাতে খুব বেশি খরচ বাড়ায়নি প্রতিষ্ঠানগুলো।






