বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ভুল বুঝাবুঝির অবসান

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাম্প্রতিক ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। ফলে আবারো ট্রাস্টের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বেশ কিছুদিন যাবত ট্রাস্টের কার্যকরি কমিটির মধ্যে মতবেদ, কিছু কিছু বিষয় নিয়ে ট্রাস্টিদের মতানৈক্যের সৃস্টি হলে ট্রাস্টের কার্যক্রমর প্রায় বন্ধ হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সিনিয়র ট্রাস্টিদের উদ্যোগে গত ৮ জুলাই পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদের সেমিনার হলে এক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘ আলাপ আলোচনার পর সকল পক্ষ ট্রাস্টের স্বার্থে সকল প্রকার ভেদাভেদ ভুলে আবারো এক হয়ে ট্রাস্টের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

LEAVE A REPLY