নাটকের নাম অপরেরা। ভাবছেন ভুল লেখা হয়েছে? মোটেও না। ‘অপরেরা’ নাটকটিই মঞ্চে আসছে ১০ জুলাই বুধবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ১৪ জুলাই পর্যন্ত পরপর ৫ দিন প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নাটকটি আনছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন। যেখানে অভিনয় করবেন স্নাতক তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীরা।






