ঢাকার বাজারে ৮ নিত্যপণ্যের দাম চড়া

রাজধানীর বাজারে এখন আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি। বাজেটে কর আরোপের কারণে বেড়েছে ভোজ্যতেল ও চিনির দাম। এ ছাড়া ডিম, পেঁয়াজ, রসুন, সরু মসুর ডাল, সবজি ও আলুর দামও বেড়েছে।
এর বাইরেও কিছু পণ্যের দাম এখন বেশ চড়া। যেমন গরুর মাংস ৫৫০ টাকা কেজির নিচে কেনা যাচ্ছে না। মানভেদে আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা দরে। ‘ভালো’ কোনো মাছ কিনতে গেলেই লাগছে কেজিপ্রতি ৭০০ থেকে ১ হাজার টাকা।

সব মিলিয়ে এখন বেশ চাপে আছে সীমিত আয়ের মানুষ। একসঙ্গে তাদের বাজারের ব্যয় বেশ বেড়ে গেছে। অবশ্য সরু চালের দাম বেশ কমেছে। আটার দামও নাগালে আছে। কমেছে ব্রয়লার মুরগির দাম।

LEAVE A REPLY