বরিশালের নাহিদ অস্ত্রসহ ঢাকায় গ্র্রেপ্তার

বরিশালের নাহিদ সেরনিয়াবাত (৩০) ও তার সহযোগী জুবায়েরকে (২৯) রাজধানীর যাত্রাবাড়ী থেকে অস্ত্রসহ  গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর একটি দল। র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শুক্রবার সকালে যাত্রবাড়ির গোলাপবাগ মোড় থেকে তাকে সহযোগী জুবায়েরসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নাহিদের বিরুদ্ধে বরিশালে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান মুফতি মাহমুদ খান। সম্প্রতি বরিশালে রিভলবার দিয়ে পিটিয়ে এক ঠিকাদারের মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাত। ২৪শে মার্চ বৃহস্পতিবার বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলীর পাশের কক্ষে সিসিআরপি’র ১১ কোটি টাকার কাজ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

LEAVE A REPLY