সাঁতারই সেরা

সাঁতার হলো স্বস্তির ব্যায়াম। শক্তিশালী কাঁধ, কোমর কিংবা শারীরিক গঠনের জন্য সব সময় আলাদা ব্যায়াম করতে হয়, কিন্তু সাঁতারে পাওয়া যায় একসঙ্গে সবকিছু। চমৎকার শারীরিক গঠনের জন্য শুধু নয়, সুস্থ থাকার জন্যও সাঁতার খুব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলে থাকেন, যাঁরা নিয়মিত সাঁতার কাটেন, তাঁদের হৃৎস্বাস্থ্য ভালো থাকে। সেই সঙ্গে বাড়ে ফুসফুসের অক্সিজেন ধারণক্ষমতা।

সাঁতার নিয়ে সাবেক জাতীয় সাঁতারু এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হেলথ ক্লাবের প্রশিক্ষক রায়হান উদ্দীন আহমেদ বলেন, ‘নিয়মিত সাঁতারে পেশিগুলো শক্তিশালী হয়ে ওঠে, বাড়ে রোগ প্রতিরোধক্ষমতা। সপ্তাহে অন্তত চার দিন এক ঘণ্টা করে সাঁতরালে এক মাসেই শরীরের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন।’

LEAVE A REPLY