গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের “ঈদ স্মাইল প্রজেক্টের” আওতায় সিলেট বিভাগে গরীব ও অসহায়দের মধ্যে সাড়ে ৮ লক্ষ টাকার ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পূর্বে জিএসসি ইউকের নেতৃবৃন্দ ও জেলা শাখা গুলো সরাসরি এই সকল সামগ্রী বিতরন করে । সিলেট বিভাগের ৪টি জেলার মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় আড়াই লক্ষ টাকা, সিলেট সদর উপজেলায় দেড় লক্ষ টাকা, সুনামগঞ্জ জেলায় দেড় লক্ষ টাকা, মৌলভী বাজার জেলায় দেড় লক্ষ টাকা এবং হবিগঞ্জ জেলায় দেড় লক্ষ টাকা করে ঈদ সামগ্রী বিতরন করা হয় ।
ঈদ স্মাইল প্রজেক্টে আর্থিক অনুদান প্রদান করে প্রজেক্টটিকে সফল ভাবে বাস্তবায়ন করায় জিএসসির কেন্দ্রিয় কমিটি , রিজিওন ,শাখা কমিটি, মেম্বার ও কমিউনিটির নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান , সাধারন সম্পাদক খসরু খান, ট্রেজারার সালেহ আহমদ ও চ্যারিটি কোর্ডিনেটর মনছব আলী। আগামীতে এ ধরনের প্রজেক্টে সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।






