ব্রিটেনে নতুন করে ওয়ার্ক পারমিট চালু হয়নি: বিভ্রান্ত না হওয়ার আহবান

ব্রিটেনে নতুন করে রেস্টুরেন্ট ভিসা চালু হয়নি। তবে রেস্টুরেন্ট সেক্টরে স্টাফ সংকটনের সমাধানে মাইগ্রেশন এডভাইজরি কমিটি (ম্যাক) এর প্রস্তাব কার্যকর হলে আবারো রেস্টুরেন্ট ভিসায় দক্ষ অদক্ষ শ্রমিক আসার সুযোগ সৃস্টি হতে পারে। একই সাথে কৃষি ও নার্সিং ভিসারও সুযোগ সৃস্টি হবে। তবে এই সুযোগের অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত। ইতিমধ্যে রেস্টুরেন্ট ভিসা সক্রান্ত বিভ্রান্তকর সংবাদের কারনে বাংলাদেশে বিশেষ করে সিলেটে দালাল চক্রকের সৃস্টি হয়েছে। এই সকল দাদালদের খপ্পরে না পড়তে সবাইকে শর্তক হওয়ার আহবান জানিয়েছে বিসিএ। বুধবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন।

LEAVE A REPLY