তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সময়, খরচ ও যাতায়াতের অসুবিধা কমিয়ে সেবাসহ সংসদের সব কার্যক্রম ডিজিটাইজ করা হবে। এতে পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশ পার্লামেন্টকে অনুসরণ করবে। সংসদের প্রতিটি জায়গায় দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের শপথ কক্ষে সংসদ সচিবালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।






