ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) কার্যকর হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। তবে পরে অক্টোবর পর্যন্ত পিছিয়ে যায়। তবে এর মধ্যে ব্রেক্সিট অনিশ্চয়তার কারণে অনেক কোম্পানিই গাড়ির উৎপাদন বন্ধের ঘোষণা দেয়। এর ফলে এপ্রিলে যুক্তরাজ্যে গাড়ি উৎপাদনে নেমেছে ধস।
গত ফেব্রুয়ারিতে ব্রিটেনের সুইনডন কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) ও নিশানও তাদের উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দেয়।






