বাংলাদেশী গার্মেন্টস শিল্পের প্রসারে ‘লন্ডন এক্সপো’তে বিপুল সাড়া

ইউরোপের বাজারে বাংলাদেশের গার্মেন্টস ও ফ্যাশন শিল্পকে তুলে ধরতে ই-ফ্যাশন ইউকে বিডির আয়োজনে দ্বিতীয়বারের মতো লন্ডন এক্সপো অনুষ্ঠিত হয়েছে। সেন্ট্রাল লন্ডনের বিখ্যাত কংগ্রেস সেন্টারে ২৯ মে বুধবার এই প্রদর্শনী শুরু হয়। ট্রেক্সটাইল ইন্ডাস্ট্রির শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে লন্ডন এক্সপো ২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।
উদ্বোধনী অনুষ্ঠানে হাই কমিশনার বলেন, গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থানীয়। পৃথিবীর সেরা ব্রান্ডগুলোর এখন প্রস্তুুতকারক বাংলাদেশ। গুনগত মান এবং ডিজাইনের জন্য বাংলাদেশী পন্যের সুনাম ও চাহিদা বাড়ছে বিশ্ব বাজারে।

LEAVE A REPLY