আগামি ২১ জুলাই অনুষ্ঠতি হবে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে চতুর্থবারের মতো পুরোনো দিনের খেলাধুলা ও সংস্কৃতি কর্মকান্ড সম্বলিত ‘ক্রীড়া উৎসব বার্মিংহাম ২০১৯ ।
মূলত বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতিক কর্মকান্ডের অংশ অতীতের অবলুপ্তপ্রায় ও ক্রমশ বিলুপ্ত হাড়িভাঙ্গা, হাডুডু, মোরগের লড়াই, সুই-সুতা দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, চেয়ার দৌড়, দড়ি ফাল, লুডু, দৌড়, কানামাছিসহ ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকান্ডের পুনঃপ্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগরণের উদ্দেশ্যে আয়োজিত হয় এ উৎসব ৷ যেকোনো বয়সের যেকেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশ করতে পারবেন ৷
যুক্তরাজ্যে সবচেয়ে বৃহৎ এমন ক্রীড়া উৎসব এ দেশে পর পর তিনবার সফলতার পর এবারও আবহমান বাংলার ঐতিহ্য, ভরপুর নানা ধরণের দেশীয় ফুর্তি-আমোদ ও বিনোদনের এমন আয়োজন ৷ দিনব্যাপী এই উৎসবে সকল বাংলাদেশিদের স্বপরিবারে উপস্থিতি ও অংশ গ্রহণের আহবান করা হয়েছে ৷
সাংস্কৃতিক অনুষ্টানে বিলেতের নামকরা শিল্পীরা গান পরিবেশন করবেন ।






