হাকালুকি হাওরে পলোতে আটক ২৭ কেজির বোয়াল

তুমুল বৃষ্টি হচ্ছিল। সঙ্গে মেঘের গর্জন। এর পরপরই লোকজন পলো, জালসহ বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে মাছ ধরতে হাওরে নেমে পড়েন। এর মধ্যে এক ব্যক্তির পলোতে আটকা পড়ে ২৭ কেজি ওজনের একটি বোয়াল। স্থানীয় লোকজন এটাকে ‘উজাই’ ধরা বলে। আজ শুক্রবার ভোরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওর এলাকার দৃশ্য এটি।

এলাকাবাসী জানায়, কয়েক দিন ধরে তীব্র দাবদাহ চলছিল। এর মধ্যে আজ সাহরির কিছু পর হঠাৎ করে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তাতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। এ দিকে বৃষ্টি থামার পর বিভিন্ন বয়সী লোক মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাকালুকি হাওরের দিকে রওনা দেন। হাওরের হাঁটু-কোমরসমান পানিতে নেমে তাঁরা মাছ ধরতে শুরু করেন।

বিশালকায় বোয়ালটি। ছবি: কল্যাণ প্রসূন

LEAVE A REPLY