আওয়ামী লীগ কখনোই সুষ্ঠূ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি- লন্ডনে তারেক রহমান

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন বাংলাদেশে কখনোই কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। প্রতিবারেই ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই কিংবা সন্ত্রাস বা ষড়যন্ত্রের আশ্রয় নিতে হয়েছে। কিন্তু দেশে যখনি জনগণ স্বাধীন ও সুষ্ঠুভাবে ভোটে দেয়ার সুযোগ পেয়েছে প্রতিবারই বিএনপি জয়ী হয়েছে। আগামী জাতীয় নির্বাচনও যদি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে পারে জনগণের ভোটে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোমবার (৭ নভেম্বর ) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পূর্ব লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সবাই আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং মেজর (অব:) আবু বকর সিদ্দিকসহ অনেকে।

প্রায় একঘন্টা ১০ মিনিটের বক্তব্যে তারেক রহমান আওয়ামী লীগের ভোটচুরির ইতিহাস, আগামি জাতীয় নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার, শোয়া এককোটির বেশি নতুন ভোটার, আওয়ামী লীগের দুর্নীতি ও টাকা পাচার এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের হয়রানিমূলক মামলা ও হয়রানিসহ নানা ইস্যুতে কথা বলেন।

তারেক রহমান বলেন, ২০০০ সালে দেশের সর্বোচ্চ আদালত শেখ হাসিনাকে বলেছে রং হেডেড আর ২০১৬ সালে দেশে সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত শেখ হাসিনার সরকার অবৈধ। জনগণ এতদিন বলে এসেছে বর্তমান সরকার অবৈধ এবং তাদের সঙ্গে জনগণের সম্পর্ক নেই, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জনমতের আইনগত ভিত্তি পেয়েছে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, গোলাম রব্বানী সোহেল, সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, সিলিসিটর ইকরামুল হক মজুমদার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খসরু, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা এমডি সালাহ উদ্দিন প্রমুখ।লন্ডন মহানগর বি এন পি এর সাধারণ সম্পাদক আবেদ রেজা, মহিলা নেত্রী শামীমা আরা, মুরাদ ইসলাম , মুরাদ ইসলাম ,কিবরিয়া রহমান,তারেকুল  রহমান,দিদার সরকার,ছাদেক আহমেদ , ছাদেক আহমেদ সহ আরও অনেকে ।

LEAVE A REPLY