অভিযুক্তদের বহিষ্কারে ২৪ ঘণ্টা সময় নিল ছাত্রলীগ

ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ ক‌মি‌টি‌তে অভিযুক্তদের বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ছাত্রলী‌গ। কেন্দ্রীয় ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার ম‌ধ্যে অভিযুক্তদের তথ্য-প্রমাণ সা‌পে‌ক্ষে, অভিযোগ প্রমা‌ণিত হলে তাঁদের ব‌হিষ্কারের মাধ্যমে পদশূন্য ঘোষণা ক‌রে বঞ্চিত‌দের স্থান ক‌রে দেওয়া হবে।’ বুধবার মধ্যরা‌তে আওয়ামী লীগ সভা‌পতির রাজনৈতিক কার্যাল‌য়ে জরুরি সংবাদ স‌ম্মেল‌নে গোলাম রাব্বানী এ কথা বলেন।

গোলাম রাব্বানী ব‌লেন, ‘গণমাধ্যম ও সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে মু‌ক্তিয‌ুদ্ধের চেতনা বিরোধী, বিবাহিত, অছাত্র, মামলার আসামিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ১৭ জ‌নের নাম আমরা প্রাথমিক ভা‌বে পে‌য়ে‌ছি। প্রাথমিক ত‌থ্যের ভিত্তিতে ১৭ জনের বিরুদ্ধে অভি‌যোগের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাঁদের ব‌হিষ্কারের মাধ্যমে পদশূন্য ঘোষণা ক‌রে বঞ্চিত‌দের স্থান ক‌রে দেব।’

LEAVE A REPLY