বার্মিংহামে ডি এম হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিউল ইসলামের সম্মানে মতবিনিময়

গত ২৩ এপ্রিল মঙ্গলবার বার্মিংহামে বসবাসরত ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দের উদ্যোগে একই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও একাধারে ৪০ বছর সেবা প্রদানকারী বর্তমান কানাডা প্রবাসী মহিউল ইসলাম জায়গীরদারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টায় বার্মিংহাম বসলীগ্রীনের একটি রেস্টুরেন্টে কমিউনিটি নেতা ও প্রাক্তন ছাত্র  জহির উদ্দিনের সভাপতিত্বে এবং কয়েস আহমদ ও নুরুল ইসলাম সেলিমের যৌথ পরিচালনায় উক্ত মতবিনিম সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁন, কাউন্সিলার ডক্টর আব্দুল আজিজ তকি, প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের ট্রেজারার হেলাল আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ কবির উদ্দিন, কমিউনিটি নেতা গিয়াস উদ্দিন ও কমিউনিটি নেতা জালাল চৌধুরী।

LEAVE A REPLY