বেশি দামে পোশাক কিনতে বৈশ্বিক ব্রান্ডগুলোর প্রতি আহ্বান

বৈশ্বিক ব্রান্ডগুলোর অসহযোগিতার কারণে বাংলাদেশের পোশাক শ্রমিকেরা কম মজুরি ও শোষণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন শ্রমিক নেতারা। একই কারণে পোশাক কারখানাগুলো নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত হচ্ছে না বলে উল্লেখ করেন তাঁরা।

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ছয় পূর্তিতে বুধবার শ্রমিক নেতারা এ কথা বলেন।

২০১৩ সালের এপ্রিলে সাভারে পোশাক তৈরির কারখানা রানা প্লাজা ধসে পড়ে। এতে ১১ শ র বেশি শ্রমিক নিহত হন। এরপর দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশের নিশ্চিত করতে বৈশ্বিক ব্যান্ডগুলোর চাপ আসে।
এটা সত্ত্বে কম দামে ও দ্রুততম সময়ের মধ্যে ফ্যাশন কোম্পানিগুলোকে পোশাক তৈরি করে দিতে বাংলাদেশের কারখানাগুলোর ওপর চাপ অব্যাহত থাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একটি প্রতিবেদনে বলছে, এই অব্যাহত চাপের কারণে পোশাক শ্রমিকদের মজুরি ও নিরাপত্তার খাতের ব্যয় সংকুচিত হচ্ছে। সে সঙ্গে শ্রমিকেরা যথাযথ ব্যবহার থেকেও বঞ্চিত হচ্ছেন।

LEAVE A REPLY