আপনি কি দাঁড়িয়ে কাজ করেন

অনেক পেশায় মানুষকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হয়। যেমন দোকান বা শপিং মলের বিক্রেতা, পুলিশ, ট্রাফিক পুলিশ, সার্জন, নার্স, শিক্ষকেরাও অনেকক্ষণ দাঁড়িয়ে ক্লাস বা পরীক্ষা নেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে হাঁটু ব্যথা, কাফ মাসলে ব্যথা, রক্তনালির সমস্যা, পা ফুলে যাওয়াসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। নিয়মকানুন মেনে চললে এই সব ঝুঁকি কমানো সম্ভব।

কী করা উচিত
■ মাথা, ঘাড়, পা, পায়ের আঙুল লম্বালম্বি ও সোজা রাখুন। আঁকাবাঁকা হয়ে দাঁড়াবেন না।

■ কাজের দিকে স্থির দৃষ্টি রাখুন, যেমন কাপড় ইস্তিরি করার সময় ইস্তিরি ও কাপড়ের দিকে দৃষ্টি থাকবে।

■ শরীরটা কাজসংশ্লিষ্ট বস্তুর কাছাকাছি থাকবে, যেমন টেবিল বা কাউন্টার।

■ কাজের সময় শারীরিক অবস্থা পরিবর্তনের জন্য যথেষ্ট জায়গা থাকবে।

LEAVE A REPLY