লন্ডনে স্পোর্টিং ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে জাকারিয়া ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত

তিন বছর আগে পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে নিহত কমিউনিটির প্রিয়মুখ ও সমাজসেবক মরহুম জাকারিয়া ইসলামের স্মরণে এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গত ২৩ এপ্রিল মঙ্গলবার। টুর্নামেন্টের আয়োজন করে স্পোর্টিং ফাউন্ডেশন ইউকে। পূর্ব লন্ডনের স্টেপনি থ্রীজি ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্ট লন্ডনের বিভিন্ন এলাকা থেকে ৫০ টি ফুটবল টিম এই খেলায় অংশ গ্রহণ করে।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের সম্মানিত মেয়র জন বিগগস. আরো উপস্থিত ছিলেন স্পোর্টিং ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান জাকির খান, সিইও আরজ মিয়া, কাউন্সিলর তারেক খান, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আব্দুল্লাহ ফলিক, জাকারিয়ার বড় ভাই আবদুন নূর, সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও জাকারিয়া ইসলামের বন্ধু বান্ধব সহ তার পরিবারের সদস্যরা ।

LEAVE A REPLY