বিপিসিএ’র সিইও শামীমারা চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্টিত

টাওয়ার হ্যামলেটস্ ও নিউহাম কাউন্সিলে যুব স্বাস্থ্য প্রতিবন্দ্বী ও বয়স্ক লোকদের সেবায় নিয়োজিত সেবা সংস্থা বাংলাদেশী প্যারেন্টস এন্ড কেয়ারার এসোসিয়েশন (BPCA) এর সিইও শামীমারা চৌধুরীর বিদায় উপলক্ষে এক সংবর্ধনা সভা গত ২২ এপ্রিল অনুষ্টিত হয়।

সোমবার অপরাহ্ন ১ টায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বিপিসিএ’র কর্মরত স্টাফদের উদ্যোগে আয়োজিত উক্ত বিদায় সংবর্ধনা সভা সঞ্চালনা করেন সংস্থার ডেপুটি ম্যানেজার লিয়াকত খান। সভায় বিদায়ী সিইও শামীমারা চৌধুরীর সহকর্মীরা বিপিসিএতে তার দীর্ঘ কর্ম জীবনের সফলতার কথা উল্লেখ করে ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন ইউসুফ পেসোয়ারিয়া, ফাতেমা উদ্দিন, সাবরিন সুলতানা, মোহাম্মদ ফয়েজ চৌধুরী, আনোয়ারা বেগম, আমিরা বেগম, সাইফুল ইসলাম, পল ফিসার, লুসি রহমান, হোসনা পারভীন, মাহবুবুর রহমান, এহতেশাম হোসাইন, মিসবাহুল ইসলাম ও ইমরুল হোসেন প্রমুখ।

LEAVE A REPLY