লন্ডনে তারেক-জোবাইদার ব্যাংক হিসাব জব্দে ব্যবস্থা নিতে ঢাকার আদালতের আদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডের ব্যাংকে থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস বুধবার এ আদেশ দিলেও বৃহস্পতিবার তা প্রকাশ হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে পাঠানো হবে। তারা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন।

দুদকের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্যে তারেক রহমানের নামে দুটি এবং তাঁর স্ত্রীর নামে একটি ব্যাংক হিসাব জব্দ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আদালত। বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেন হওয়ার অভিযোগে ব্রিটেনের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) তিনটি ব্যাংক হিসাব আগেই জব্দ করেছে।

LEAVE A REPLY