এবার পিচাইকে নিয়ে ভুল করলেন ট্রাম্প

নানা কারণে খবরে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুল কথা বলে আলোচনায় থাকার বিষয়েও তাঁর জুড়ি মেলা ভার! অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে ‘টিম অ্যাপল’ নামে সম্বোধন করে প্রযুক্তি বিশ্বে বেশ হাস্যরসের সৃষ্টি করেন মার্কিন প্রেসিডেন্ট। ৬ মার্চ ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন অ্যাপলের সিইও টিম কুক।

বৈঠকের একপর্যায়ে ট্রাম্প ‘ভুলবশত’ টিম কুকের নাম টিম অ্যাপল বলে উচ্চারণ করেন। দ্রুতই বিষয়টি সামাজিক মাধ্যমে উঠে আসে। এ নিয়ে মাইক্রোব্লগিং মাধ্যমটিতে শুরু হয় নানা মজার টুইট। প্রথমে বিব্রতবোধ করেছিলেন কুক। কিন্তু এক দিন বাদেই মার্কিন প্রেসিডেন্টের ‘ডাকা নামে’ নাম বদল করে টুইটার অ্যাকাউন্টের নামকরণ করেন টিম অ্যাপল। এবারে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY