আগামী ৭ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচন ও দ্বি-বার্ষিক সাধারন সভা। প্রায় ১১শ সদস্য এবং কোটির বেশি তহবিল সমৃদ্ধ এই সংগঠনে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রচারনা। নির্বাচনী তপশিল অনুযায়ী গত ৭ই মার্চ ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষদিন।
এরই অংশ হিসেবে বেলাল- সাহেদ-আবদুস সামাদ প্যানেল পরিচিতি অনুষ্টান অনুষ্ঠিত হয় গত ২৫ মার্চ সোমবার পুর্ব লন্ডনের রিজেন্স লেইক হলে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশনেন।






