ব্রেক্সিট বিষয়ে বিকল্প প্রস্তাবের ওপর আজ মতামত দেবেন ব্রিটিশ এমপিরা। তাঁরা প্রধানমন্ত্রী থেরেসা মেকে সতর্ক করেছেন যে ব্রেক্সিট বিষয়ে কোনো পরিবর্তন না হলে আরও এমপি পদত্যাগ করবেন। আজ বুধবার হাউস অব কমন্সে এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা।
২০১৬ সালের জুনে গণভোটে ব্রেক্সিট সিদ্ধান্তের পর থেকে এখন পর্যন্ত থেরেসা মের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ৩৯ জন।






