আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় শতাধিক লোক নিহত হয়েছেন। হামলাকারীরা মালির ঐতিহ্যবাহী ডগন শিকারিদের পোশাক পরেছিল বলে জানান স্থানীয় লোকজন। গতকাল শনিবার দেশটির মপটি অঞ্চলের ওগোসাগৌ গ্রামে হামলার এ ঘটনা ঘটেছে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, হামলা চালানোর আগে ওগোসাগৌ গ্রামটি ঘিরে ফেলে বন্দুকধারীরা। ক্ষুদ্র জাতিসত্তার ফুলানি সম্প্রদায়ের মানুষ ছিল তাদের মূল লক্ষ্য। দেশটিতে জাতিগত বিদ্বেষ দিন দিন বেড়ে চলার কারণে জাতিসংঘের কয়েকজন রাষ্ট্রদূত মালিতেই অবস্থান করছিলেন। সে সময় এ হামলার ঘটনা ঘটে।






