লন্ডনে স্বাধীনতা দিবসের আলোচনা: সরকার পতনের ডাক দিলেন তারেক রহমান

পারস্পরিক ঐক্য মজবুত করে সরকার পতনের ডাক দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনের দ্য রয়েল রিজেন্সি অডিটরিয়ামে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ আহবান জানান।

যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি এম এ মালেক। সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় যুক্তরাজ্য বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তাকে রাজনীতির মাঠে মোকাবেলা না করতে পেরে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে অবৈধ সরকার। আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারি সরকার কিভাবে আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তা বিশ্বে নজিরবিহীন।

তারেক রহমান বলেন, আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭১ সালে শহীদ জিয়ার ডাকে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল- তাদের মধ্যে অনেকেই হয়তো রাজনীতি করতেন না, তারা কোনো রাজনৈতিক দলের লোকও ছিলো না। তাদের সকলের লক্ষ্যই ছিল দেশকে স্বাধীন করা। তারা স্বাধীন করেছিলেন এ জন্য যে দেশে গণতন্ত্র থাকবে, দেশে আইনের শাসন থাকবে, ভয়-ভীতির উর্দ্ধে থেকে বিচার বিভাগ স্বাধীন থাকবে। তারা এমন একটি দেশ জনগণকে উপহার দেয়ার জন্যই যুদ্ধ করেছিলেন।

 

LEAVE A REPLY