বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালে একটি এস্বুল্যান্স ক্রয়ের জন্য ১৫ লাখ টাকা দান করলেন চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। গত বছর তার দু ছেলেকে নিয়ে হসপিটালটি পরিদর্শন শেষে ব্যাক্তিগত ভাবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পুরো অর্থ সমজে পেয়ে কতৃগ্গতা জানাতে ক্যান্সার হসপিটাল কতৃপক্ষ চ্যানেল এসে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। হসপিটালের সিইও সাব উদ্দিন বলেন, আমরা মাহি জলিলের কাছ থেকে এম্বুলেন্স ক্রয়ের জন্য পুরো অর্থ সমজে পেয়েছি। এ কারনেই এসেছি শুভেচ্ছা জানাতে। তিনি আরো বলেন, মাহি জলিল ইতিমধ্যে তার মানবিক বোধের প্রমান রেখেছেন নানা ভাবে। এই হসপিটালের পাশেও তিনি আছেন সবসময়।
চেয়ারম্যান সামসুদ্দিন খান বলেন, ইউকে প্রবাসীদের দানে গড়ে ওঠা এই হসপিটালে চ্যানেল এস ছাড়াও মাহি ফেরদৌসের ব্যক্তিগত সহযোগিতা ও যথার্থ পরামর্শও স্মরণীয় হতে থাকবে।
ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন হসপিটালের ফান্ডরেইজিং ডিরেক্টর শফিক উদ্দিন। মাহি ফেরদৌস বলেন, আমার এই দান থেকে অন্যান্যরাও উতসাহি হবেন এবং হসপাতালটির পাশে থাকবেন,এটা আমি বিশ্বাস করি। সবার সহযোগিতা থাকলে হসপিটালটি বর্তমানের অবস্থান থেকে আরো এগিয়ে যাবে।
উল্লেখ্য বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালে গত তিন বছরে প্রায় ২৩ হাজার জেনারেল রোগিএবং ৭শ ক্যান্সার রোগিকে সেবা দেয়া হয়েছে। এ বছর নিয়মিত সেবা ছাড়াও চলছে নানা বিশেষ চিকিতসা কার্যক্রম। দিনে দিনে নানা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে হাসপাতালটি স্বপ্ন থেকে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রতি বছরই নতুন নতুন আয়োজনে হচ্ছে সমৃদ্ধ।






