লন্ডনে সিলেটের ডি এম হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় অনুষ্টিত

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নং আলীনগর ইউনিয়নে প্রতিষ্ঠিত ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে গত ৩রা মার্চ রোববার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী সারওয়ার খানের লন্ডন ব্রিজ সংলগ্ন “সিলকা” ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রবীণ ছাত্র অনোয়ার হুসেন।
গুলজার আহমেদের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়ত করেন বাপ্পি চৌধুরী। সভায় অসংখ্য প্রাক্তন ছাত্রের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ শিক্ষক আব্দুল খালেক স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য শাহান আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ চৌধুরী, লায়েক হোসেন চৌধুরী।

LEAVE A REPLY