রংপুরে আরওপি স্ক্রিনিং সেন্টার ও দৃষ্টিকর্নার উদ্বোধন

প্রথমবারের মতো রংপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত দৃষ্টি পরীক্ষার জন্য বিদ্যালয় চত্বরে দৃষ্টিকর্নার স্থাপন এবং খুদে চিকিৎসক ও শিক্ষকমণ্ডলীদের প্রাথমিক চক্ষু পরিচর্যা–বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতা ও ন্যাশনাল চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রোজেক্টের আওতায়, রংপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উত্তরবঙ্গের স্বনামধন্য চক্ষুসেবাদানকারী প্রতিষ্ঠান দীপ আইকেয়ার ফাউন্ডেশন, রংপুরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

LEAVE A REPLY