পুরস্কার জিতল ইরানি ছবি

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরের প্রতিযোগিতা বিভাগে সেরা পুরস্কার জিতে নিল ইরানের সালেহ কাশেফি নির্মিত ‘এ পেয়ার অব হর্নস অন এ ফিমেল হোমো সেপিয়েন্স’ ছবিটি। এ ছাড়া ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতেছে সুইডিশ ফিল্ম ‘হ্যান্ডস্ফ্রি’। আজ শনিবার এ পুরস্কার ঘোষণা করা হয়।

স্মার্টফোনে নির্মিত সালেহ কাশেফির ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে উঠে এসেছে ইরানি সমাজে নারীদের অবস্থান এবং বৈষম্য। তরুণ এই নির্মাতা এর আগেও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রকার হিসেবে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব থেকে তিনি জিতে নেন সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কার।

LEAVE A REPLY