প্রথমার্ধে ভিনিসিউস একের পর এক বলের জোগান দিয়েছেন। বেনজেমা-বেলরা একটিও কাজে লাগাতে পারেননি। গ্যারেথ বেল বেশ কিছু শট লক্ষ্যে রাখতে পারলেও গোলের দেখা পাননি। প্রথম ২৫ মিনিটে আয়াক্সের নেওয়া ৪টি শটের সবগুলোই ছিল বেপথু। আর রিয়ালের নেওয়া ৩টি শটই পরীক্ষায় ফেলেছে আয়াক্সের গোলরক্ষক ওনানাকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দুই দলই গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে। নিজেদের মাঠে ১৫ মিনিটের ব্যবধানে সমতায় ফিরলেও শেষতক ২-১ গোলের ব্যবধানে হেরে যায় আয়াক্স।






