ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেল ১ ফেব্রুয়ারি। সংবর্ধনার আগে ও পরে বেশ কিছুদিন নাটকের শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াননি এই অভিনেত্রী। ৬ ফেব্রুয়ারি থেকে নতুন করে নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন ফারিয়া। নাটকের নাম ‘প্রজাপতির পাখা’। এটি লিখেছেন সুমন আনোয়ার এবং পরিচালনা করছেন রোমান রুনি।
বিবাহোত্তর সংবর্ধনার পর আবার কাজে ফেরা প্রসঙ্গে ফারিয়া মুঠোফোনে বলেন, ‘সারা জীবন তো মা–বাবার বাড়ি থেকে সকালে শুটিংয়ে গিয়েছি। এবার শ্বশুরবাড়ি থেকে প্রথম শুটিংয়ে এলাম।’






