মিথ্যা বলায় ব্রিটিশ এমপির কারাদণ্ড

আইনের দেশ বলে কথা! অপরাধ যত ছোটই হোক এমপি হলেও রক্ষা নেই। নির্ধারিত গতির চাইতে বেশি জোরে গাড়ি চালিয়ে জরিমানার টিকিট পেয়েছিলেন যুক্তরাজ্যের এমপি ফিওনা ওনাসানিয়া। সেই সামান্য জরিমানা থেকে বাঁচতে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। ফলে এখন তাঁকে জেলে যেতে হচ্ছে। গতকাল মঙ্গলবার লন্ডনের ওল্ড বেইলি আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে।

ফিওনা ওনাসানিয়া ছিলেন বিরোধী দল লেবার পার্টির এমপি। কিন্তু মিথ্যাচারের দায়ে পুলিশ তাঁকে অভিযুক্ত করার পরপরই দল তাঁকে বহিষ্কার করে। তবুও স্বতন্ত্র এমপি হিসেবে বহাল আছেন তিনি।

LEAVE A REPLY