লন্ডনে শাহাব উদ্দিন বেলালের প্রথম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সদস্য সাবেক কাউন্সিলার মরহুম সাংবাদিক শাহাব উদ্দিন বেলালের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ জানুয়ারী শনিবার পূর্ব লন্ডনে সাপ্তাহিক পত্রিকা অফিসে অনুষ্ঠিত হয়।
লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক শাহ শামীম আহমদ এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক হামিদ মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বেলাল আহমদ, সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমেদ ময়েজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আ স মিসবাহ।

LEAVE A REPLY