জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্ষমতায় নেই কিন্তু মানুষের মাঝে তাঁর আগ্রহের কমতি নেই। প্রায়ই তিনি আলোচনায় থাকেন। জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবার আলোচনায় এলেন ডলার-ভর্তি ব্রিফকেসের জন্য। ক্ষমতায় থাকার সময় বিলাসবহুল জীবনযাপনের জন্য বারবার সমালোচনার মুখে পড়া মুগাবের ব্রিফকেস থেকে চুরি হয়েছে প্রায় ১০ লাখ মার্কিন ডলার।
জিম্বাবুয়ের রাষ্ট্রায়ত্ত হেরাল্ড নিউজপেপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে কালো ব্রিফকেস-ভর্তি ডলার নিজের গ্রামের বাড়ি জিভিমবায় গিয়েছিলেন রবার্ট মুগাবে। গ্রামের বাড়ি দেখাশোনা করেন এমন এক ব্যক্তিকে তিনি ব্রিফকেস-ভর্তি ডলার দিয়েছিলেন। ওই ব্যক্তি তার আত্মীয় হন। এ ঘটনায় সন্দেহভাজন একজন হলেন মুগাবের বাড়ির পরিচ্ছন্নতাকর্মী। রবার্ট মুগাবের ব্রিফকেস থেকে চুরি হয়েছে প্রায় ১০ লাখ ডলার। চলতি মাসেই দেড় লাখ ডলার চুরির অভিযোগে আদালতে তোলা হয়েছে তিন ব্যক্তিকে। কিন্তু আদালতে যে তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে তাতে মুগাবে বলছেন হারানো অর্থের পরিমাণ আরও অনেক বেশি।






