প্রশংসিত কোম্পানির জায়গা ধরে রেখেছে অ্যাপল

টানা দুই বছর ধরে বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রতিষ্ঠান হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। ৩ হাজার ৭৫০ জন ব্যবসাপ্রতিষ্ঠানের নির্বাহী, পরিচালক ও বিশ্লেষকের মধ্যে পরিচালিত এক সমীক্ষার ভিত্তিতে এ ফল প্রকাশ করেছে ফরচুন সাময়িকী। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী বছরে তালিকায় বদল আসতে পারে। এর কারণ হচ্ছে, গত দুই মাসে অ্যাপলের আইফোন বিক্রি কমে যাওয়ায় এর আর্থিক অবস্থায় নাটকীয় পরিবর্তন ঘটেছে। ফোর্বস অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরে অ্যাপলের শেয়ারের দাম যখন ঊর্ধ্বমুখী ছিল, সেই অক্টোবর ও নভেম্বরে ওই জরিপ করা হয়েছিল। তবে এরপর চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের আগেই অ্যাপল তাদের আয়ের পূর্বাভাস কম দেখায়। এ বছরের জানুয়ারিতে অ্যাপলের শেয়ারের দাম কমে গেছে।

LEAVE A REPLY